স্বদেশ মেইল
বিজ্ঞাপন

সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা 

মাহফুজ শাকিল, বিশেষ প্রতিনিধি:
মাহফুজ শাকিল, বিশেষ প্রতিনিধি: প্রতিবেদক
প্রকাশ: November 18, 2026 • পাঠ সময়: ৪ মিনিট • পঠিত: ১৩ বার

যুক্তরাষ্ট্র থেকে সংক্ষিপ্ত সফরে দেশে আসার এক সপ্তাহের মধ্যে হত্যাসহ দুটি মামলার আসামি হয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য এম এম শাহীন। দুটি মামলার মধ্যে একটি হলো, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে (মামলা নং-১০, ১৫/১১/২০২৬) ইং। গত ১৫ নভেম্বর রাতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল বাদী হয়ে এ মামলাটি করেন। এ মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতানামা আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। অন্যদিকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কুলাউড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীমের মৃত্যুর ঘটনায় ১৭ নভেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম এম শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মরহুম আজমল আলীর স্ত্রী রুনা বেগম। এদিকে দীর্ঘদিন পর গত ৯ নভেম্বর এম এম শাহিন দেশে ফিরে আসলে তাঁর ফেরা নিয়ে প্রতিবাদমুখর হয়ে তাঁর বিরুদ্ধে মিছিল-মিটিং করে তাকে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত ১৬ নভেম্বর সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এবং গত ১৭ নভেম্বর রাতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরে পৃথক দুটি মিছিল হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এম এম শাহীনের বিরুদ্ধে স্লোগান দেন নেতা-কর্মীরা। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এম এম শাহীনের নির্দেশে অজ্ঞাতনামা ব্যক্তিরা কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও ভাঙচুর করেন। পরে কার্যালয়ের জিনিসপত্র লুট করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলেও অভিযোগ করেন বাদী। এ ছাড়া বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং অসংখ্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করিয়ে হয়রানি করার অভিযোগও করা হয়েছে। আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বরে কুলাউড়ার সাবেক যুবদল নেতা আজমল আলী শামীমের মৃত্যুর ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জনৈক শাহীন চৌধুরী, আজমল আলী শামীমকে বাড়ি থেকে মোটরসাইকেলে নিয়ে যান। পরে জুড়ী এলাকায় তাঁকে হত্যা করা হয়। এতে এম এম শাহীনের হুকুমে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এম এম শাহীন। একই বছরের পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হন তিনি। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। ১/১১ পর বিএনপির সঙ্গে এম এম শাহীনের দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিকল্পধারায় যোগ দিয়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ওই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। ২০২৪ সালের নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। পরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করে জীবনে আর কোনদিন রাজনীতি করবেন না ঘোষনা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।  এদিকে দুটি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এম এম শাহীন তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত, হতবাক!! স্বদেশের টানে দীর্ঘদিন পর দেশে এসেছি। অথচ দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই আট বছর আগের দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।” কুলাউড়া থানার ওসি তদন্ত মো: হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বরের একটি ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

মাহফুজ শাকিল, বিশেষ প্রতিনিধি:

মাহফুজ শাকিল, বিশেষ প্রতিনিধি:

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *