কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৫ নভেম্বর রোববার রাতে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল বাদী হয়ে কুলাউড়া থানায় (মামলা নং-১০, ১৫/১১/২০২৬) ইং দায়ের করেন। এ মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতানামা আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়। ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে মামলার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি তদন্ত মো. হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বরের একটি ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তাকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন আওয়ামী সরকারের রাতের নির্বাচনে এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বিএনপির অফিসহ নেতকর্মীদের বাড়িতে মামলার ১ নম্বর বিবাদী এম এম শাহীনের নির্দেশে অজ্ঞাতনামা বিবাদীরা আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র দিয়ে ঘটনার দিন ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙ্চুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলেও অভিযোগ করেন বাদী। ওই নির্বাচনে এম এম শাহীন পরাজিত হন। পরাজয় মেনে না নিতে পেরে বিবাদী এম এম শাহীন তৎকালীন আওয়ামী সরকারের প্রভাবে প্রশাসনিক ক্ষমতাবলে ২০২৪ সালের নির্বাচনের আগে ২০২৩ সালের ১ নভেম্বর মামলার বাদী মইনুল হক বকুলসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করানো বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এম এম শাহীন ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ও পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে পরাজিত হন। পরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করে জীবনে আর কোনদিন রাজনীতি করবেন না ঘোষনা দিয়ে আমেরিকা চলে যান। দীর্ঘদিন পর গত ৯ নভেম্বর এম এম শাহিন দেশে ফিরে আসলে তাঁর ফেরা নিয়ে প্রতিবাদমুখর হয়ে তাঁর বিরুদ্ধে মিছিল-মিটিং করে তাকে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে মামলার দায়ের হওয়ার পর এম এম শাহীন তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে উল্লেখ করেন, আমি স্তম্ভিত, হতবাক!! আমাকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা! আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!।
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026
মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড
September 30, 2026
কুলাউড়ায় অবৈধভাবে বেদখল হওয়া ২৯ শতক সরকারি জমি উদ্ধার, জরিমানা
September 29, 2026