মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে চকলেট খাওয়ানোর প্রলোভনে শিশু (৭) ধর্ষণের অভিযোগে সুধীর কর (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকা থেকে অভিযুক্ত সুধীর করকে স্থানীয় লোকজন আটক করে। পরে পুলিশ রাত সাড়ে ৮ ঘটিকার সময় তাকে থানা হেফাজতে নিয়ে আসে। আটককৃত সুধীর কর মৌলভী চা বাগানের অরুন করের ছেলে। থানা সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশু (৭) প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির অভিযুক্ত সুধীর কর ভিকটিমকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভনে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীর করকে আটক করে থানাকে অবহিত করে। মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার সকালে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *