কুলাউড়ায় কুখ্যাত ইকবাল ডাকাতসহ গ্রেফতার ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়ায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইকবাল হোসেন (৪৫) সহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন  ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযানকালে ভাটেরা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইকবালকে গ্রেফতার করা হয়। এছাড়াও পুলিশ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানভুক্ত ৯ জন এবং  রাজনৈতিক মামলার ২জনসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, শনিবার সকালে আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *