সাংবাদিক রিয়াদকে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সম্বর্ধনা

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

প্রবাস যাত্রা উপলক্ষে সাংবাদিক রিয়াদ মাহমুদকে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে এক বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়।

কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্টিত সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারন সম্পাদক এ কে এম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, সদস্য মো: ময়জুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা ও কেফায়েত হোসেন প্রমুখ।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক রিয়াদের প্রবাস জীবনে তার সাফল্য কামনা করে বলেন, সাংবাদিক রিয়াদ সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের অসহায় ও দু:স্থ মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সাংবাদিক রিয়াদ বলেন, পেশাগত জীবনে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাথে কাটানো দিনগুলো আমার জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন। প্রবাসে বসবাস করলেও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাথে সম্প্রীতি ও ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন হবে না বলে মন্তব্য করেন তিনি।

পরে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রিয়াদকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *