বড়লেখায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্যে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বড়লেখা মোহাম্মদীয় ফাযিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদ ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা সমবায় অফিসার রুহেল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনাম উদ্দিন, সাবেক শিক্ষক ধনঞ্জয় দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *