কুলাউড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক রালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্ল, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও ভানু পুরকায়স্থ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শরদিন্দু রায়, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান সুইট খান, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের এমডি বদরুল হোসেন খান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক ময়নুল হক পবন, খালেদ পারভেজ বখ্শ, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, পশু সম্পদ অফিসার নিবাস পাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল মাসুদ প্রমুখ।

এবছর কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার লাভ করেন উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষিকা তাহমিনা তুহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *