জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বড়লেখায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বড়খলা বিডি-০৪৩২ ও ৭ নং খাসিয়া পুঞ্জি বিডি-০৪০১ এর উদ্যোগে শুক্রবার দুপুর ও বিকেলে উপজেলার ৯ নং খাসিয়া পুঞ্জি ও ৭ নং খাসিয়া পুঞ্জিতে পৃথকভাবে প্রকল্পভূক্ত শিশুদের বার্ষিক উপহার বিতরণ ও প্রাক্-বড়দিন উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রাক্-বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী। পৃথক সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ব্যবস্থাপক ষ্টিফেন মারলিয়া ও চেয়ারম্যান প্রবিনসন সুছিয়াং। বড়খলা পুঞ্জিতে বরমচাল লুমডনবক ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পিডিএ চেয়ারম্যান লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্পের হিসাব রক্ষক মর্নিং সুছিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অপরদিকে ৭ নং খাসিয়া পুঞ্জিতে সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান প্রবিনসন সুছিয়াং এবং সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাং। উভয় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও গালিব চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য হিফজুর রহমান, লুমডনবক ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পিডিএ কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, বড়খলা বিডি-০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা প্রমুখ। প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে অভিভাবক অনুভুতি প্রকাশ করেন সুজিতা বাউরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রব, ৭নং খাসিয়া পুঞ্জি বিডি-০৪০১ এর এলসিসি চেয়ারম্যান প্রবিনসন সুছিয়াং প্রমুখ। প্রাক্-বড়দিন উদযাপন উপলক্ষ্যে প্রকল্পের শিশুরা ট্রাডিশনাল গান ও নৃত্য পরিবেশন করেছে।

