কমলগঞ্জে র্যাবের অভিযানে ২টি এয়ারগান ও ১১০টি গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি অভিযানে শুক্রবার রাত সোয়া ১ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগানের ভিতরে পরিত্যক্ত অব¯’ায় ২টি এয়ারগান এবং ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র্যাবের ধারণা। পরে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026