কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

কুলাউড়া-রবিরবাজার সড়কে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হওয়া চালক নয়ন আহমদ (২১) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। নয়ন গত গত ১৭ নভেম্বর দুর্ঘটনার পর থেকে নয়ন ২৬ দিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ২১ ডিসেম্বর রোববার সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত নয়ন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার বাসিন্দা সিপার উদ্দিনের ছেলে। নয়নের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুততম সময়ে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *