হরমুজ প্রণালীর উপর আর নির্ভরতা নয় সংযুক্ত আরব আমিরাত পুর্ব উপকূলে সরে যাচ্ছে

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে তাদের ‘জিরো-স্ট্রেইট-অফ-হরমুজ’ (হরমুজ প্রণালী-নির্ভরতাহীন) কৌশল বাস্তবায়ন শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এখন জাহাজ চলাচল মূলত দেশটির পূর্ব উপকূলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আঞ্চলিক সংঘাত শুরুর পর থেকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান এই সরু জলপথে চলাচলকারী তেল ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে তাদের পূর্ব উপকূলের ফুজাইরাহ ও খোরফাক্কান বন্দরকে ব্যবহার করে জাহাজ চলাচলের ক্ষেত্রে সৃষ্ট এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *