আমিরাতে ৫০ বছর থেকে দায়িত্ব পালনকারী দুবাই পুলিশের মেজরের মৃত্যু

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : আজ আমিরাতের দুবাই পুলিশের জেনারেল মেজর লিফা বিন দাইন আল মুহাইরি ইন্তেকাল করেছেন। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, মেজর জেনারেল খলিফা বিন দাইন আল মুহাইরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণের সেবায় তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন।শেখ মোহাম্মদ প্রয়াত এই নেতার জন্য প্রার্থনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতের সুউচ্চ স্থান কামনা করেন। তিনি লেখেন, “দুবাই তার কৃতি সন্তানদের কখনো ভোলে না। হে আবু মোহাম্মদ, আল্লাহ আপনার ওপর রহম করুন; আপনার পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ও সান্ত্বনা দান করুন। নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *