হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে:
সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার তরুণ ভারতীয় প্রবাসী ভাই একসঙ্গে প্রাণ হারিয়েছে। আবুধাবিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর তাদের দুবাইয়ে পাশাপাশি সমাহিত করা হয়েছে। নিহত ভাইদের বয়স ছিল যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৫ বছর। তারা ভারতের কেরালার বাসিন্দা। দুর্ঘটনায় তিন ভাই ও পরিবারের এক পরিচারিকা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ছোট ভাইটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ
করে। দুর্ঘটনায় বাবা মা ও পরিবারের একমাত্র মেয়েও আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। শীতকালীন ছুটিতে পরিবারসহ ভ্রমণ শেষে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে,একই পরিবারের চার শিশু সন্তানের এমন করুণ মৃত্যু শুধু পরিবার নয়, পুরো প্রবাসী কমিউনিটিকে শোকস্তব্ধ করে দিয়েছে। পরিবারের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহগুলো প্রস্তুত করার পর দুবাইয়ের আল কুসাইস কবরস্থানে চার ভাইকে পাশাপাশি দাফন করা হয়।


