স্বদেশ মেইল
বিজ্ঞাপন

সুজন মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 19, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৮ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের লক্ষে কাজ করা সংগঠন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর নবনির্বাচিত মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও সংগঠক ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাট্য ব্যাক্তিত্ব রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত করতে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং তা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে মুখোমুখী অনুষ্ঠান, কেন্দ্রীয় নানা কর্মসূচীসহ  জেলার চারটি সংসদীয় আসনে অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ ভোটের কার্যক্রমে নিরপেক্ষ থেকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটি অনুমোদীত ত্রিবার্ষিক মেয়াদী মৌলভীবাজার জেলার কার্যকরি কমিটি যতাক্রমে সভাপতি ডা. ছাদিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, দিপেন্দ্র ভট্টাচার্য। সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক, কাউছার ইকবাল ও মু.ইমাদ উদ দীন। কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ বাপ্পি। সদস্য: জহর লাল দত্ত, অধ্যাপক শাহ্ আব্দুল ওদুদ, এস এম উমেদ আলী, মো: আজাদুর রহমান, নজরুল ইসলাম মুহিব, মোনায়েম খাঁন, সৈয়দ মাহমুদ আলী, আজিজুল ইসলাম, প্রণীত রঞ্জন দেবনাথ, মাওলানা মাহফুজুল ইসলাম, জিতু তালুকদার, মোহন আহমদ, পূর্ণেন্দু দাশ পবিত্র, আব্দুল গফফার জনি, দুরুদ আহমদ, আল-আমিন, সুফিয়া সুলেমান কলি, মাহবুর রহমান রাহেল, মবশ্বির আলী, খিজির মো: জুলফিকার।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *