জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদক, কিশোর গ্যাং, গরু চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বলেছেন, জুড়ী ও বড়লেখার শান্তি-শৃঙ্খলা রক্ষা সবার সম্মিলিত দায়িত্ব। অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ ফজলে রাব্বানী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। বিশেষ করে রাত ১০টার পর কিশোরদের অনিয়ন্ত্রিত চলাফেরা ও মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরার বিষয়ে নজরদারি বাড়াতে হবে। প্রয়োজনে অভিভাবকদের ডেকে সন্তানদের সতর্ক করার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জুড়ীতে একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় উদ্যোক্তা, ক্লিনিক ও হাসপাতাল সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গরু চুরি প্রতিরোধে তিনি বলেন, শুধু রাত জেগে পাহারা দিলেই হবে না, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বা গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার মানোন্নয়নে কলেজগুলোতে অভিভাবক সমাবেশ আয়োজন এবং শিক্ষকদের সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। পাশাপাশি প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে ডিসেম্বর মাসে জুড়ীতে প্রাথমিক শিক্ষকদের নিয়ে কর্মশালা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় জুড়ী উপজেলার দুটি বাজার ও উপজেলা শহর পরিচ্ছন্ন রাখতে ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া স্বাস্থ্য, সমাজসেবা, শিক্ষা ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের জনবল সংকটের বিষয়টি তুলে ধরে নতুন নিয়োগের মাধ্যমে এ সমস্যার সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা দলমত নির্বিশেষে জুড়ী ও বড়লেখার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতে না জড়িয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ সবার, তাই দেশের শান্তি ও উন্নয়নের দায়িত্বও সবার।
সভায় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সমরজিত সিংহ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, বিজিবির জুড়ী ক্যাম্প কমান্ডার শাহীল আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ (মন্টু), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন রশীদ, দুদকের জুড়ী উপজেলা সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা এম. ইলিয়াছুর রহমান ময়না ও হাবিবুর রহমান হাবিব, শিক্ষক ইসহাক আলী, সরকারি প্রথম শ্রেণির ঠিকাদার রুশমত আলম এবং দৈনিক একাত্তরের কথা পত্রিকার জুড়ী প্রতিনিধি আল আমিন আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, গরু চুরি প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন, সরকারি দপ্তরের জনবল সংকট নিরসন এবং পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026
জুড়ীতে জাম্বুরার বাম্পার ফলন
November 9, 2026