স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 23, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৩ বার

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন  মাওলানা মনছব আলী ছাতাপীর রহঃ’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়। ২২ নভেম্বর রোববার বিকেলে কুলাউড়া ডাক বাংলো মাঠে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম এর সভাপতিত্বে সহ সাধারণ মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা এবাদুর রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব  শওকতুল ইসলাম শকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আহসান উদ্দিন, উপজেলা বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি কাজী মখলিছুর রহমান, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভুকশিমইল স্কুল কলেজের ধর্ম শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা,কাতার শাখার সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ এর সহ সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল,পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমদ,কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি ইমরান আহমদ,মাওলানা মুফতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম সোলেমান, প্রচার সম্পাদক মুক্তাদির মজিদ চৌধুরী ফাহিম, পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী, সংগঠনের অর্থ সম্পাদক আজিজুল শামীম আহমদ, সহ অফিস সম্পাদক মোঃ সেলিম আহমদ, সদস্য, সোহেল সিদ্দিকি,মাও: তারেক আহমদ, সিরাজুল ইসলাম, হাফিজ সাইফুর রহমান, আলামিন আহমদ, হাবিবুর রহমান সালেহী,মাহি আহমদ, মাসুম আহমদ,হাজী মান্না সহ সাংবাদিকবৃন্দ ও ছাতাপীর রহঃ মুরিদিন মুহিব্বিনগন। অনুষ্ঠান শেষে উপজেলার ১৫০ জন কৃষকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *