জুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। বাদল মিয়া (৩৫) বাছিরপুর এলাকার বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে। তিনি প্যাকেটজাত বিভিন্ন খাদ্যসামগ্রীর স্থানীয় ডিলার ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাছিরপুর এলাকায় একটি মালবাহী মিনি টাটা পিকাপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাদল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত গতিনিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *