স্বদেশ মেইল
বিজ্ঞাপন

স্বাস্থ্যখাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 30, 2021 • পাঠ সময়: ৩ মিনিট • পঠিত: ৬ বার

বিশেষ প্রতিনিধি : স্বাস্থ্যখাতে প্রতিবেদনের জন্য ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। মোট ২২ জন সাংবাদিক এ পুরষ্কার পেয়েছেন। এদের মধ্যে সংবাদপত্র ও অনলাইন সাংবাদিকতায় ১৩ জন এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ জন সাংবাদিক এ অ্যাওয়ার্ড পেয়েছেন।  মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রিপোর্টারদের পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ডিআরইউ।[inside-ad-1] প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে প্রায় ছয় ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতনের পর তাকে শাহবাগ থানায় পাঠানো হয়। সে রাতেই মামলা দেখিয়ে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। রোজিনা ইসলামকে আটক, নির্যাতন, মামলা ও কারাগারে প্রেরণের ঘটনায় দেশের সাংবাদিক সমাজ সরব হয়। তার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তার ওপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে সাংবাদিকেরা প্রতিবাদ ও আন্দোলন করেছেন। গত ২৩ মে রোজিনা ইসলামের জামিন হয়। ২৩ মে বিকেলেই গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত জুলাই মাসে তিনি কাজে যোগ দেন। স্বাস্থ্যখাতে প্রতিবেদনের জন্য তিনি এবার ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন।  ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল। ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন যারা : সংবাদপত্র ও অনলাইন সাংবাদিকতায় ১৩টি পুরস্কার প্রাপ্তরা হলেন: মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি, শিক্ষায় দ্য বিজনেস রিপোর্টের সিনিয়র রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন, অপরাধ ও আইনে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার এ.কে.এম রাশেদুল হাসান, তথ্য-যোগাযোগ ও প্রযুক্তিতে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান, রাজনীতি, প্রশাসন ও সংসদ বিষয়ে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার কবির হোসেন, ক্রীড়ায় ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মো. জুবায়ের হোসেন, স্বাস্থ্য বিষয়ে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম, সেবাখাতে বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. শাহেদুল ইসলাম, কৃষি ও পরিবেশে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এস.এ.এম হামিদুজ্জামান, অর্থনীতিতে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জিয়াদুল ইসলাম, ব্যাংক-বীমা ও পুঁজিবাজারে বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জেবুন্নেসা আলো, নারী-শিশু ও মানবিকতায় দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ। টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯টি পুরস্কার প্রাপ্তরা হলেন: অর্থনীতিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, ব্যাংক-বীমা ও পুঁজিবাজারে একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাবেরী মৈত্রীয়, অপরাধ ও আইন-শৃঙ্খলায় মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. মাজহারুল ইসলাম, তথ্য-যোগাযোগ ও প্রযুক্তিতে নাগরিক টেলিভিশনের চিফ রিপোর্টার শাহনাজ শারমীন, নারী-শিশু ও মানবাধিকারে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার চৌধুরী, খেলায় চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার সালমান সাকীব, স্বাস্থ্যে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আবু সালেক মো. পারভেজ সাজ্জাদ, সেবাখাতে এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন এবং সুশাসন ও দুর্নীতিতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মো. আদনান খান।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *