স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় নতুন ভবনে রূপালী ব্যাংকের যাত্রা শুরু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 29, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন করা হয়েছে। ২৯ মার্চ রোববার সকালে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মিছবা বারী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কুলাউড়া শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো: আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য। তিনি বলেন, গ্রাহকদের আরও আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা দিতে এই স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যাংক কর্মকর্তা পঙ্কজ কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার.) মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, রূপালী ব্যাংক মৌলভীবাজার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *