হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: ফুজাইরার আল রিফা’আ এলাকায় একটি সফলভাবে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ কৃষি খামারে পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ফুজাইরা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং জনসাধারণকে কেবল অফিসিয়াল তথ্যের ওপর নির্ভর করতে ও যেকোনো অপ্রমাণিত তথ্য থেকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২ জনে। এদের মধ্যে অধিকাংশ মানুষই ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় সেগুলো প্রতিহত করার ফলে ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন। আল্লাহ প্রবাসের মাটিতে বাংলাদেশ ও ইউএই ‘র জন্য জীবন উৎসর্গকারী এই ভাইটিকে শহীদি মর্যাদা দিন,আমিন।

