মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম এর যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ রিয়াজুল ইসলাম। শুক্রবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এরপর তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন কাছ থেকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি এর আগে রাজশাহীর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দাপ্তরিক কার্যক্রম শেষ করে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

 মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর পর তিনি ২০২৩সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ২০২৫ সালের ৬ জানুয়ারী থেকে রাজশাহী মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২ ছেলে ও ২ মেয়ের জনক মোঃ রিয়াজুল ইসলাম খুলনার দৌলতপুরের মৃত মো: শহিদুল ইসলাম এর সন্তান।

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর মৌলভীবাজারে যোগদানের  পর মাত্র ৫ মাসের মাথায়  পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশ দপ্তরে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *