হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের বিমানের বিশেষ নতুন লিভারি উন্মোচন করেছে। নতুন এই নকশায় বিমানের গায়ে ফুটে উঠেছে আকাশে উড়ন্ত সংযুক্ত আরব আমিরাতের পতাকার প্রতিচ্ছবি, যা দেশটির ঐক্য, গর্ব ও অগ্রযাত্রার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

