হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: দুবাইয়ের সবুজ এলাকা সম্প্রসারণের উদ্যোগে সমর্থন জানাতে একজন আমিরাতি কৃষক এগিয়ে এসেছেন এবং আমিরাত জুড়ে টেকসই উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে শত শত শোভাবর্ধক গাছ দান করেছেন। ওয়াদি দাফতা প্ল্যান্টেশনের মালিক আহমেদ আল হাফেইতি, শহর জুড়ে বৃক্ষরোপণ বৃদ্ধির আহ্বানে সাড়া দিয়ে দুবাই পৌরসভাকে ২০০টি “ফ্লেম” গাছ বরাদ্দ করেছেন। এই উদ্যোগটি গ্রীষ্মকালে ফোটা এই প্রাণবন্ত গাছগুলোর চাষ সম্প্রসারণের জন্য শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ।

