হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত সরকারি খাতের কর্মচারীদের জন্য ২০২৬ সালের ঈদুল আযহায় ছুটি ঘোষণা করেছে আরব আমিরাতে সরকারি কর্মচারীদের জন্য ঈদুল আযহার ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে এবং সরকারি খাতের কর্মীরা এ বছর ৫ দিনের ছুটি উপভোগ করবেন। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে যে, এই ছুটি ২০২৬ সালের ২৫শে মে, সোমবার থেকে ২৯শে মে, শুক্রবার পর্যন্ত পালিত হবে। সাপ্তাহিক ছুটির (শনি/রবি) সাথে মিলিত হলে, এটি কর্মচারীদের ৯ দিনের বর্ধিত ছুটি দিতে পারে। ১লা জুন, সোমবার থেকে কাজে পুনরায় যোগদান করতে হবে।

