আবুধাবিতে জরুরি যানবাহনে স্মার্ট ক্যামেরা

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: জরুরি যানবাহনের জন্য পথ না ছাড়লে এবার আর রেহাই নেই! আবুধাবির দমকল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনে বসানো হয়েছে স্মার্ট ক্যামেরা, যা রাস্তায় পথ না ছাড়া চালকদের শনাক্ত করবে। এই ক্যামেরাগুলো রিয়েল টাইমে ট্র্যাফিক পর্যবেক্ষণ করবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করবে। শাস্তি: ৩,০০০ দিরহাম জরিমানা ৩০ দিনের জন্য গাড়ি জব্দ ৬টি ব্ল্যাক পয়েন্ট কর্তৃপক্ষের বার্তা – জীবন বাঁচাতে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, তাই জরুরি যানবাহন দেখলেই নিরাপদে দ্রুত পথ ছেড়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *