হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: আরব আমিরাতে সুদান, ভারত এবং ফিলিপাইনের চারজন প্রবাসী বিগ টিকেট সিরিজ ২৮৬ বিগ উইন প্রতিযোগিতায় সম্মিলিতভাবে ৫ লক্ষ ৬০ হাজার দিরহাম জিতেছেন। বিজয়ীরা এই অর্থ তাদের পরিবারের ভরণপোষণ, টিউশন ফি প্রদান এবং দেনা পরিশোধে ব্যবহার করার পরিকল্পনা করছেন।

