সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

বিশেষ প্রতিনিধি : সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জেলার মধ্যে ২য় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার (১৯ মে) সিলেট পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে ওসি ওমর ফারুকের হাতে কৃতিত্বের পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সভাপতিত্বে কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। এসময় সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার থানা এলাকায় চুরি, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়, যা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। থানা পুলিশের সদস্যরা বিভিন্ন সময়ে সফল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও মামলার আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন। অপরাধ দমন, উদ্ধার অভিযান ও আইনি সেবা প্রদানে ধারাবাহিক সাফল্যের জন্যই মূলত ওসি ওমর ফারুককে এ পুরস্কারে ভূষিত করা হয়। ওসি ওমর ফারুক বিয়ানীবাজার থানায় যোগদানের পর থেকেই স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এক প্রতিক্রিয়ায় বিয়ানীবাজার থানা পুলিশের সকল সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওসি ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *