হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: ঈদুল আযহায় আল আইনে বিশেষ প্রস্তুতি বাসিন্দাদের সুবিধায় ১১টি কসাইখানা প্রতিদিন ১৪ ঘণ্টা চালু থাকবে আল আইন সিটি পৌরসভা জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল আযহা উপলক্ষে নাগরিকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে শহরের ১১টি কসাইখানা দীর্ঘ সময় চালু রাখা হবে। কসাইখানাগুলো আল আহালি, আল তিজারি, আল আমেরা, আল সালামাত, মাসাকিন, আল হায়ের, আল ফাকা, সুওয়াইহান, মাফরাক, আল ওয়াকন এবং আল কুয়া এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। প্রতিদিন ১৪ ঘণ্টা চালু থাকা এসব সেবাকেন্দ্র ঈদের সময়ে কোরবানির কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।

