হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ধরার ঠিক আগ মুহূর্তে দুবাই পুলিশ এক যাত্রীর মূল্যবান জিনিসপত্রসহ হারানো ব্যাগটি উদ্ধার করে। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন টার্মিনাল ১-এর একজন কর্মচারী বিমানবন্দরের একটি খোলা জায়গায় একটি কালো ব্যাগ খুঁজে পান এবং সেটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।ব্যাগটির ভেতরের জিনিসপত্র পরীক্ষা করে দেখা যায়, এতে ২০,০০০ ডলার, ১৫০ গ্রাম সোনা, অন্যান্য মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ব্যক্তিগত কাগজপত্র ছিল। দুবাই পুলিশ কয়েক মুহুর্তেই ঐ মহিলাকে খুজে বের করে তার হারানো ব্যাগটি ফেরত দেয়। মহিলাটি তাদের ধন্যবাদ দেয়।

