শ্রীমঙ্গলে লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে পৃথক লোকালয় স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার শ্রীমঙ্গল উপজেলার বরুণা হাজীপুর গ্রামের আউয়াল মিয়া নামের এক ব্যক্তি পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। জাল তোলার পর জালে উঠে আসে একটি অজগর সাপ। সাপটি দেখে প্রথমে বাইক্কাবিল মৎস্য অভয়াশ্রম রক্ষা কমিটির সভাপতি মিন্নত আলীকে জানান। মিন্নত আলীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও উপজেলার কাকিয়াবাজার তপু দেবনাথ নামের এক ব্যক্তির বাড়ির পাশে ফসলি জমিতে জমে থাকা পানি থেকে মাছ ধরার সময় একটি অজগর সাপ দেখতে পান তপু দেবনাথ। পরে তিনি সাপটিকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ  ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, সাপ উদ্ধারে গেলে স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, কয়েকদিন যাবৎ তাদের বাড়ি থেকে কবুতর, হাঁস মুরগীসহ গৃহপালিত প্রাণী নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করতেন হয়তো বন বিড়াল বা শিয়াল এগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু আজ অজগর সাপটি দেখার পর তারা বুঝতে পারেন, সাপটিই এগুলো খেয়েছে। উদ্ধারের পর সাপ দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *