দুবাইতে ভিসা জটিলতায় আটকা বাংলাদেশের সাবেক কনস্যুলেট কর্মী, দেশে ফেরার আকুতি

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইংয়ের সাবেক ‘কল্যাণ সহকারী’ মো. হানিফ খোকনকে অবৈধভাবে চাকরিচ্যুত করা ও আবেদনের ৯ মাস পরও তার ভিসা বাতিল না করার অ*ভিযোগ উঠেছে কনস্যুলেটের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে বর্তমানে প্রায় ১৩ হাজার ১৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা) জরিমানার মুখে পড়ে তিনি দুবাইয়ে অবৈধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ভিসা জটিলতার কারণে দেশে ফিরতেও পারছেন না বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন যে তাকে তাকে যেন দেশে ফেরার ব্যবস্থা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *