বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি  হারুন-অর-রশিদ

বেতাগী (বরগুনা)  প্রতিনিধি  :  বরগুনা জেলার জুন মাসের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হালদার। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বেতাগী থানার ওসির হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি হারুন অর রশিদ বলেন, “আলহামদুলিল্লাহ, জেলা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় আমি মান্যবর পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন, “বেতাগীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বেতাগী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা নিষ্ঠাবান থাকব এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *