হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে পাসপোর্ট ও কনস্যুলার সেবাকে আরও আধুনিক, দ্রুত এবং সুশৃঙ্খল করতে চালু হওয়া Integrated Queue Management System for Passport and Consular Services-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ২২ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান-এর সঙ্গে উপস্থিত সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

