আবুধাবি বিমানবন্দর থেকে ৬৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : বাংলাদেশ থেকে প্রবাসীরা ছুটি শেষে তাদের কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতে ফিরছিলেন। কিন্তু অভিবাসন ছাড়পত্রের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় ফিরে এসেছেন বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আবুধাবিতে পৌঁছালেও ৬৮ জনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছিল না। তাদের মধ্যে ছয় জন গত রাতে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন, আর বাকিরা গিয়েছিলেন শুক্রবার।এক প্রবাসী বাহার শুক্রবার তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবি বিমানবন্দরে যান। তার কাছে পুনঃপ্রবেশের অনলাইন অনুমোদন ছিল না বলে তাকে ফিরে আসতে হয়েছে। গত ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে চাকরিরত বাহার জানান, তিনি ৬ আগস্ট অনলাইন ফর্ম পূরণ করেছেন। কিন্তু, সময়মতো পুনঃপ্রবেশের অনুমতি নিশ্চিত করে কোনও উত্তর পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *