আমিরাতে আটক বেনজিরকে ফেরত পাঠাতে ব্যাখা চেয়েছে দুবাই পুলিশ, নথি পাঠাচ্ছে দুদক

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : দুবাই বিমানবন্দরে আটক করা হয় সাবেক আইজিপি বেনজের আহমেদকে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আ্নার জন্য ১ মাস সময় দেওয়া হয়েছে। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অগ্রগতির তথ্য মিলেছে। দুবাই পুলিশ প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে চারটি বিষয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য চেয়েছে। সেই প্রশ্নগুলোর জবাব প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাই পুলিশের কাছে পাঠানো হবে।মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেফতার করার পর বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছেন। তিনি জানান, সম্প্রতি দুবাই পুলিশ আবারও চারটি বিষয়ে ব্যাখ্যা ও স্পষ্টীকরণ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুদকে এসেছে। বর্তমানে তদন্ত কর্মকর্তা সেসব তথ্য প্রস্তুত করছেন। শিগগির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোর জবাব দুবাই পুলিশকে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *