আমিরাতে গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, আইনশৃঙ্খলা মেনে চলা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকর্মী ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে গতকাল ৩ আগষ্ট সোমবার সারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুম এক প্রাণবন্ত, গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন ও বিধিবিধানের প্রতি সর্বোচ্চ
শ্রদ্ধাশীল থেকে সকল ধরনের অনিয়ম পরিহার করা প্রতিটি প্রবাসী বাংলাদেশির দায়িত্ব। পাশাপাশি প্রবাসীদের ঐক্য, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে দায়িত্বশীল আচরণ, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে গণমাধ্যম ও কমিউনিটি নেতাদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। সভার শেষে আয়োজকদের এমন সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও সচেতনতামূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026