ওভারসীজ এসোসিয়েশন অব ভুকশিমইল ইউনিয়নের নতুন কমিটি

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের প্রবাসীদের সামাজিক সংগঠন ওভারসিজ অ্যাসোসিয়েশন অব ভূকশিমইলের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা কবি রমজান আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাহ্ ফেরদৌস আলম তালুকদার এর সঞ্চালনায় কমিটি গঠনের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো : ফরিদ উদ্দীন আহমেদ, সহযোগী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন কবি রমজান আলী এবং মাহবুবুর রহমান (মানিক)। সভায় সর্ব সম্মতি ক্রমে ওভারসীস এসোসিয়েশন অব ভুকশিমইল ইউনিয়নের নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হাজী বদরুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহতাব খান, সহ-সভাপতি, মো: জসিম উদ্দিন ও মো: মোজাইদুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাজী আতাউর রহমান (আতা)। যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী শামীম ও এনামুল ইসলাম (লিমন) সহ সাধারণ সম্পাদক মনোহর আলী ও প্রিন্স জাবেদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এস এ সালাউদ্দিন ও মোঃ তাজ উদ্দিন। কোষাধ্যক্ষ মুহিবুল আলম (রানু), সহ কোষাধ্যক্ষ রুমেল আহমদ। প্রচার সম্পাদক মোহাম্মদ মাছুম খান, সহ প্রচার সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদির। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইল ইউনিয়ন অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। নবগটিত এই কমিটি ঐক্য, শান্তি, পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সুসংগঠিত করে, দ্বায়িত্বশীল নেত্রীত্বে গতিশীল করার লক্ষে কাজ করবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *