মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মিরকো ফাউন্ডেশনের নামে জালিয়াতির মাধ্যমে দেড় টন চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মিনারা বেগম, নির্বাহী পরিচালক এস এম মেহেদী হাসান এবং পরিচালক বদরুল হাসান জোসেফ, মো: ইমরান ও পায়েল আহমদের স্বাক্ষর জাল করার অভিযোগও সামনে এসেছে। মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মেহেদী হাসান জানান, মিরকো ফাউন্ডেশনের নামে একটি চক্র প্রায় এক সাপ্তাহ পূর্বে দেড় টন চাল উত্তোলন করেছে আমাদের স্বাক্ষর জাল করে। বিষটি জানার পর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাজিব হোসেনের কাছে অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, অভিযোগ পাওয়া গেছে তদন্ত চলছে। জালিয়াতির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাজিব হোসন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাজিব হোসন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিরকো ফাউন্ডেশনের নামে এমন জালিয়াতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

