হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান এর সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই—বিআরইউ-ইউএই’র একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটের দ্বিতীয় সচিব এন, আই, ডি আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, দ্বিতীয় সচিব প্রটোকল সাজ্জাদ জহির, প্রথম সচিব প্রেস জিয়াউল হক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া প্রমূখ। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসীদের কল্যাণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা
গণমাধ্যমে তুলে ধরা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি সম্মান রেখে বাংলাদেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তারা কাজ করে যাবেন। মতবিনিময় শেষে কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

