শ্রীমঙ্গলে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে সুসেন মুন্ডার বসতঘর থেকে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। সাপটি দেখতে পেয়ে সুসেন মুন্ডা বিষয়টি সাংবাদিক রাজেশ ভৌমিককে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন। এ সময় একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পেয়ে বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। এটি একটি প্রাণঘাতী বিষধর সাপ। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *