শ্রীমঙ্গলে সিসিটিভি ক্যামেরায় ধরা পরে বিষাক্ত শঙ্খিনী সাপ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাউজিং স্টেট এলাকার একটি বাসা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাওসার মিয়ার বাসার বারান্দায় সিসিটিভি ক্যামেরায় একটি সাপ দেখতে পান। সাপ দেখে বাসার সবাই ভয় পেয়ে যান। পরবর্তীতে কাওসার মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এটি একটি শঙ্খিনী (শাঁখামুটি) সাপ। পরবর্তীতে শঙ্খিনী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় এবং শঙ্খিনী সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *