স্বদেশ মেইল
বিজ্ঞাপন

সাইফুর রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 6, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১০ বার

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ৯৭তম জন্মদিন উপলক্ষে ৬ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর জিয়ারত শেষে বাদ যোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় মিলাদ, দোয়া এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ মৌলভীবাজার এর সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি মো: বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. ইমাদ উদ দীন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এম এ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাহ উর রহমানসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। কবর জিয়ারত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।

উল্লেখ্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ১৯৩১ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হ্রদয়ে ঠাঁই করে নিয়ে ছিলেন। তার সাদামাঠা ব্যক্তিগত জীবন মানুষের দৃষ্টি কাড়ত। তিনি ছিলেন দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি ভ্যাটপ্রথার প্রবর্তক ও একনাঘাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার সাথে বাজেট পেশ করেছিলেন। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তাঁর চোঁখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়া। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *