হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন। মৌলভীবাজারট্যুর গাইড

নিহতরা হলেন জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁরা দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার ১২ নভেম্বর রাতে মাধবপুরের নয়াপাড়া এলাকায় ডাকবাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে মোকাবিল গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের দুজনের মৃত্যুতে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *