শনিবার কুলাউড়া ও জুড়ীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মৌলভীবাজার প্রতিনিধি: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় আগামীকাল ১৪ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন গ্রাহকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন। তিনি জানান, কুলাউড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন কুলাউড়া ও জুড়ীর সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে দুই উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিনি দুঃখপ্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *