হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফুজাইরাহতে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সমন্বয়ে ঘটা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন (১৮টি গাড়ি ও ৫টি ট্রাক) জড়িত ছিল। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা ও বিশেষজ্ঞ দলগুলো ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

