স্বদেশ মেইল
বিজ্ঞাপন

রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

প্রণীত রঞ্জন দেবনাথ :
প্রণীত রঞ্জন দেবনাথ : প্রতিবেদক
প্রকাশ: November 24, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১ বার

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হয়েছে। মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা চলবে ভোররাত পর্যন্ত। প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে মণিপুরিদের মাঝে বইছে উৎসবের আমেজ।  ২৪ নভেম্বর মঙ্গলবার উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাও এ উৎসবের আয়োজন করা হয়েছে। জানা যায়, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪ তম রাসলীলা ও আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজনে ৪১ তম রাস উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরী পাড়াগুলো। দেশী দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীরা এসেছেন। রং-বেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে মণিপুরী সকল শ্রেণি পেশার মানুষকে। রাস উৎসব উপলক্ষে মণিপুরি এলাকায় মেলা বসেছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাস উৎসবে আয়োজকেরা জানান, মহা-রাসলীলা গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য দিয়ে দুপুরে শুরু হয়। গোধূলি পর্যন্ত এই রাখাল নৃত্য চলে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে উপস্থাপন করা হয়। রাত ১১টা শুরু হয় মহারাসলীলার নৃত্য বা শ্রী শ্রী কৃষ্ণের মহা-রাসলীলানুসরণ। এই রাসনৃত্য ভোর পর্যন্ত চলবে। এই রাসনৃত্যে গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলাই কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪ তম রাস উৎসবের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।  মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাড. চাঁদমুরারী সিংহ স্বপন জানান, রাখাল নৃত্যর মধ্যে দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। রাস দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। এই উৎসবকে ঘিরে মণিপুরি প্রতিটা পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে।

মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ 

প্রণীত রঞ্জন দেবনাথ :

প্রণীত রঞ্জন দেবনাথ :

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *