অদ্য ২১ জুলাই ২০২২ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় চৌমুহনীস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আ.স.ম সালেহ্ সুহেল। জেলা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম শামীম সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৭ আগষ্ট ২০২২ইং শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে মৌলভীবাজার জেলা কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই লক্ষ্যে জনাব আব্দুল আজিজ রুপমকে আহবায়ক, হাসান আহমদ রাজা, আব্দুল গফফার কায়ছুলকে যুগ্ম আহবায়ক ও হারবি হেডেন প্রেনটিস অপু, সোহেল সামাদ খান পলাশ, ফয়ছল আহমদ, কামাল আহমদ, ধ্রুব জ্যোতি দাস, লিটন কে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়াও প্রত্যেক উপজেলায় কর্মীসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

