বীরউত্তম কর্ণেল তাহেরের ৪৬তম হত্যা দিবস পালিত

অদ্য ২১ জুলাই ২০২২ইং বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় চৌমুহনীস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বীরউত্তম কর্ণেল তাহেরের ৪৬তম হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা সভাপতি আ.স.ম সালেহ্ সুহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম শামীম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন জাসদ নেতা রফিকুল ইসলাম বকুল, আব্দুর রহিম, জেলা সহ সভাপতি মৌলভীবাজার-কুলাউড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রুপম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ রাজা, কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন খাঁন, মৌলভীবাজার জেলা যুব জোটের আহবায়ক ফয়ছল আহমদ, যুগ্ম আহবায়ক ধ্রুব জ্যোতি দাস, জাসদ নেতা লিটন দাস প্রমুখ। সভার শুরুতেই মরহুম তাহেরের আত্মায় মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা দেশের চলমান কর্তৃত্বপরায়ন শাসন, লুটপাট, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সকল গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *