রাজনগরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার
আউয়াল কালম বেগ : মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে খাদ্যের ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্যে কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা খাদ্য নিরাপদ অফিসার মোহাম্মদ সামছুল আরেফিন এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বর্নালী দাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি উর্মি রায়,রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেখ প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও সাংবাদিক আহমদউর রহমান ইমরান প্রমুখ।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026