কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি শাহাজান-সম্পাদক সোহাগ

কুলাউড়া প্রতিনিধি : সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ এর কুলাউড়া উপজেলা শাখার নির্বাচন অনুষ্টিত হয়েছে। গত ৬ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুলাউড়া উপজেলা রোডস্থ শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বমোট ৮টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। নির্বাচনে সভাপতি পদে শাহাজান তালুকদার চেয়ার প্রতিক নিয়ে ৯৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি মো: আলী হাসান জাহাঙ্গির আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৭১৭ ভোট। সহ সভাপতি পদে সেলিম আহমদ বাস গাড়ী প্রতিক নিয়ে ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি আলাল মিয়া বাই সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৬৪৬ ভোট।

সাধারন সম্পাদক পদে মো: সোহাগ মিয়া মোটর সাইকেল প্রতিক নিয়ে ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি আব্দুল কাইয়ুম জালালী মই প্রতিক নিয়ে পেয়েছেন ৭৩০ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো: সাইদুল ইসলাম রুহেল হরিণ প্রতিক নিয়ে ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি কামাল মিয়া হারিকেন প্রতিক নিয়ে পেয়েছেন ৬৯১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আলমাছ মিয়া বাঘ প্রতিক নিয়ে ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি নুরুল ইসলাম মছনু ডাব প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫৭ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল আহমদ পাঞ্জাবি প্রতিক নিয়ে ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি রিপন দেব কারগাড়ী প্রতিক নিয়ে পেয়েছেন ৬৯১ ভোট। অর্থ সম্পাদক পদে আরিফুল ইসলাম কয়েছ মিনার প্রতিক নিয়ে ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি ছালেক আহমদ ফুটবল ৪৩৫ ভোট ও কামরুল ইসলাম ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮৭ ভোট। প্রচার সম্পাদক পদে রুকন মিয়া জগ প্রতিক নিয়ে ৭০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি শাহাব উদ্দিন সিএনজি প্রতিক নিয়ে পেয়েছেন ৬৫৯ ভোট। বিনা প্রতিদ্ধন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, দপ্তর সম্পাদক রাজু ঘোষ, লাইন সম্পাদক খাইরুল ইসলাম।

সদস্য পদে আব্দুল কাদির, আবুল কালাম আজাদ ভান্ডারী ও আজমল খান। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।

মোট ভোটার ২৬৬৬টির মধ্যে ভোট প্রদান করেছেন ১৭৮০ জন ভোটার। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *